মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

মাধবপুরে দূর্ঘটনায় নিহত ১ একই পরিবারের আহত ৪

  • আপডেট টাইম শনিবার, ৩ অক্টোবর, ২০১৫
  • ৫৫৬ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের হরিতলা নামক স্থানে শুক্রবার দুপুরে সড়ক দূর্ঘটনায় সিয়াম ইলাস্টিক কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোবারক উল্লার মেয়ে ফাতেমা ইফরাত মুক্তা (২৬) নিহত ও একই পরিবারে শিশুসহ ৪জন আহত হয়েছেন। গুরুত্বর আহত অবস্থায় মোবারক উল্লার ছেলে সিয়াম (২০) মেয়ে হিরা (২৩), নিহত মুক্তার স্বামী রেজাউল করিম সুমন (৩৮), ছেলে সাইফ (৫) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি ইজাজুল ইসলাম জানান- কুমিল্লার মনোয়ারগঞ্জ থানার দেবপুর গ্রামের, সিয়াম ইলাস্টিক কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মোবারক উল্লাহ মজুমদারের পরিবারের সদস্যরা সিলেট মাজার জিয়ারত শেষে বাড়ী ফেরার পথে ওইদিন বিকাল আড়াইটার দিকে উল্লেখিত স্থানে পৌছলে তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে ধুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোবারক উল্লাহর মেয়ে ফাতেমা ইফরাত মুক্তা মারা যান। ও শিশুসহ ৪জন গুরুতর আহত হন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে ও মাধবপুর থানা পুলিশ আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com