মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে প্রতিপক্ষের আঘাতে মহিলা আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৯৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের মান্দারকান্দি গ্রামে ভুমি ক্রয়কে কেন্দ্র করে গত ২৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধু গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন মূমুর্ষ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার কালিয়াভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের মৃত লাল মিয়ার স্বামী পরিত্যক্তা মেয়ে পরচান বিবি (৪০) তার পাশের বাড়ির চাচা ভুমি খরিদ করতে চাইলে একই গ্রামের শফিক মিয়া ও ছেলেরা বাদসাধেন। কিন্তু চাচা ভাতিজি পরচান বিবির নিকট বাড়ি বিক্রি করতে আগ্রহী থাকায় বাড়ির দামধর সাব্যস্থ হয়। এ খবর পেয়ে প্রতিপক্ষের লোকজন পরচান বিবির বাড়ি গিয়ে উক্ত বাড়ি না রাখতে হুমকী দেয়। এতে পরচান বিবি বাড়ি খরিদ করবে জানালে তারা তার উপর অর্তকিত ভাবে হামলা চালায়। এতে দেশীয় অস্ত্রের আঘাতে পরচান বিবি রক্তাক্ত জখম প্রাপ্ত হয়। পরে স্থানীয় লোকজন তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com