শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

অপরূপ সাজে সাতছড়ি জাতীয় উদ্যান ॥ ভ্রমণ পিপাসুদের জন্য নেওয়া হয়েছে নানা উদ্যোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাতছড়ি জাতীয় উদ্যান। জাতীয় উদ্যানে বর্ষাস্নাত বৃষ্টিতে কচি গাছপালায় অপরূপ সাজে সেজেছে। বনের ভেতরে ৭টি ছড়া রয়েছে বলে এর নামকরণ করা হয়েছে সাতছড়ি। বনের ভেতর একে বেঁকে চলেছে বালুময় ছড়াগুলো। গ্রীষ্মের গরম হাওয়ায় সাতছড়ির ছড়ার ভিতরে প্রাকৃতিক পরিবেশে হাঁটলে গা হিমশীতল বাতাসে ঠান্ডা হয়ে যাবে। এবার ঈদুল ফিতরে সাতছড়ি জাতীয় উদ্যানে দর্শনার্থীদের আগমণ বাড়ানোর জন্য বন বিভাগও সাতছড়ি সহ ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। দর্শনার্থীদের যেন সহজেই সুপেয় পানি টয়লেট সুবিধাসহ নিরাপত্তা সুবিধা নির্বিঘœ থাকে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে তৎপর। অনায়াসে ভ্রমন পিপাসু মানুষ দুর দূরান্ত থেকে সাতছড়ি প্রাকৃতিক পরিবেশে বেড়িয়ে যেতে পারেন। ঢাকা ও সিলেট থেকে সড়ক পথে মাত্র ২ থেকে আড়াই ঘন্টার রাস্তা। জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় নেমে সিএনজি অথবা যে কোনো প্রাইভেট গাড়িতে চড়ে মাত্র ১০ মিনিটে যেতে পারেন সাতছড়ি জাতীয় উদ্যানে। তেলিয়াপাড়া রেল গেইট পেরুলেই চোখে পড়বে যেন নিপুঁণ শিল্পীর হাতে গড়া সবুজ চা বাগান। সাতছড়ি বিট কর্মকর্তা মাসুদ খান জানান, এ বছর জাতীয় উদ্যানে দর্শনার্থীদের জন্য অনেক সুযোগ সুবিধা নেওয়া হয়েছে। নানা রকমের দুর্লভ গাছপালা সহ বনমানুষ, হনুমান, বানর, মায়া হরিণ, সাম্বার চোখে পড়বে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com