শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

বাহুবলে ডাকাতদলের প্রহারে এক পরিবারের ৩ জন আহত

  • আপডেট টাইম রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৫০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। এ সময় ডাকাতদলের প্রহারে গৃহকর্তাসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার লামাতাসী ইউনিয়নের বড়িকান্দি গ্রামে।
পুলিশ ও গ্রামবাসী জানায়, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার লামাতাসী ইউনিয়নের বড়িকান্দি গ্রামের জনৈতক বীরেন্দ্র দেব-এর বাড়িতে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ডাকাতদল হানা দেয়। এ সময় বাড়ির লোকজন জেগে উঠলে ডাকাতদল তাদের উপর চড়াও হয়। ডাকাতদলের আক্রমনে গৃহকর্তা বীরেন্দ্র দেব (৫০), তার স্ত্রী অর্পনা দেব (৪০) ও পুত্র রিংকু দেব (২৮) গুরুতর আহত হন। ভোরে আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রিংকু দেবকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। খবর পেয়ে সকালে বাহুবল মডেল থানার এসআই রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
যোগাযোগ করা হলে এসআই রহমান বলেন, ডাকাতদলের সদস্যরা পরিবারের লোকদের ব্যাপক মারধোর করলেও একটি স্বর্ণে চেইন ও একটি মোবাইল ফোন ছাড়া তেমন কিছু নিয়ে যেতে পারেনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com