শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

চুনারুঘাটে জাজিউতা গ্রামে দুধর্ষ ডাকাতি

  • আপডেট টাইম রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫২৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের জাজিউতা গ্রামের প্রেমিময়ী দেবনাথ (৫০) এর বসত ঘরের দরজা ভেঙ্গে একদল ডাকাতরা দুধর্ষ ডাকাতি করে। এ সময় দরজা ভেঙ্গে ঘরের ভিতরে ঢুকে প্রেমিময়ী দেবনাথ (৫০) কে হাত পা বেধে মারধর করে ও মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার স্বামী দুলাল চন্দ্র দেবনাথকে ধারালো অস্ত্র দেখিয়ে মারপিট করে রক্তাক্ত জখম করে। প্রেমিময়ী বাসুরের মেয়ে গীতা রাণী দেবনাথ (৩০) এ সময় বাধা দিলে ডাকাতদলরা ঝাপ্টিয়ে পড়ে অস্ত্রের মুখে জিম্মী করে মারপিট করতে থাকে। ডাকাতের অস্ত্রের আঘাতে ৩জন গুরুতর আহত হয়েছে। জানা যায়, গতকাল শুক্রবার রাত ১২টার দিকে জাজিউতা গ্রামে এ ঘটনাটি ঘটে। তাদের আত্মচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে এ সময় ডাকাতদলা পালিয়ে যায়। স্থানীয় গ্রামবাসীরা আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত গীতা রানী দেবনাথ জানান, তার গলায় থাকা ১ ভরি ওজনের স্বর্ণের চেইন, কানের আটআনা ওজনের কানপাসা ও প্রেমিময়ী দেবনাথের ঘরে থাকা ৩ ভরি স্বর্ণ, দুটি মোবাইল সেট, দুটি মেগলাইন ও একটি গরু বিক্রয়ের নগদ ৫০ হাজার টাকা সুইকেস ভেঙে ডাকাতরা নিয়ে পালিয়ে যায়। যাহার মূল্য অনুমান ২ লক্ষ টাকার মালামালসহ নিয়ে ডাকাতরা নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরীকে ডাকাতির ঘটনাটি অবগত করলে তিনি জানান, কে বা কারা এখন পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি। পাওয়া গেলে ডাকাতদেরকে ধরতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হইবে। শীঘ্রই ডাকাতদেরকে ধরতে অভিযান অব্যাহত থাকবে। গীতা রাণী দেবনাথ জানান, উনার দুটি ভাই দুবাই প্রবাসে আছে, যোগেন্দ্র ও অরেন্দ্র। ডাকাতরা গতকাল শুক্রবার ১২টার দিকে এক দুধর্ষ ডাকাতি করে মালামাল নিয়ে পালিয়ে যায়। ডাকাতের অস্ত্রের আঘাতে ৩জন গুরুতর আহত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com