সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

যুক্তরাষ্ট্রের সুপ্রীম কোর্টের এটর্নী মঈন চৌধুরীকে রেডক্রিসেন্টের সম্বর্ধনা

  • আপডেট টাইম বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪৯০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ যুক্তরাষ্ট্রের সুপ্রীম কোর্টের এটর্নী ও ডেমোক্রেট পার্টির জুডিশিয়াল ডেলিগেট মঈন চৌধুরীকে হবিগঞ্জ রেডক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সন্ধ্যায় রেডক্রিসেন্ট ভবনের মিলনায়তনে ইউনিট সেক্রেটারি আতাউর রহমান সেলিমের সভাপতিত্বে এবং যুব প্রধান পংকজ কান্তি দাশ পল্লব এর পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন ইউনিট কার্যকরী কমিটির সদস্য এডঃ ম আ ন ম শিবলী খায়ের, ইউনিটের সহকারী পরিচালক আলাউদ্দিন পাটোয়ারী, যুব রেডক্রিসেন্ট এর আশীষ কুমার কুরী, সাজন মিয়া প্রমুখ। অনুষ্টানে ফিনল্যান্ডের যুব ক্যাম্পে অংশগ্রহনের জন্য যুব রেড ক্রিসেন্টের আশীষ কুমার কুরীকে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন কার্যকরী কমিটির সদস্য মিজানুর রহমান শামীম, শফিকুজ্জামান হিরাজ, সামসু মিয়া, মোতহের হোসেন রিজু, নুরুল আমিন, আব্দুর রউফ মাসুক, হবিগঞ্জ চেম্বারের পরিচালক শেখ আনিসুজ্জামান, বাস মালিক গ্র“পের যুগ্ম সাধারন সম্পাদক ফেরদৌস আহমেদ, সাংবাদিক জিয়া উদ্দিন, যুব সদস্য অপু দাস, হাফিজুর রহমান খান, সঞ্জয়, পিপলু, জুলহাস, বিক্রম, প্রিয়াংকা দাস, জয় দাস, রাজীব, সানি, বিশ্বজিৎ, নাইম সহ যুব রেডক্রিসেন্টের সদস্যবৃন্দ। সভায় এটর্নী মঈন চৌধুরী এই আয়োজনের জন্য রেডক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ ইউনিটকে ধন্যবাদ জানিয়ে বলেন আতাউর রহমান সেলিমের বলিষ্ট নেতৃত্বে হবিগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটি’র স্বেচ্ছাসেবকরা হবিগঞ্জের আর্ত নিপীড়িত মানুষদের মাঝে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরী করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com