মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাট থেকে কারসহ ৫০ কেজি গাঁজা জব্দ করেছে র‌্যাব ॥ আটক ১

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলার চুনারুঘাট উবাহাটা গ্রামের শায়েস্তাগঞ্জ গোল চত্বরের পাশ থেকে ৫০ কেজি গাঁজা জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় এক ব্যক্তি ও একটি জলপাই রংয়ের জিপ গাড়ি আটক করা হয়েছে। আটক গাঁজার মূল্য ৫ লাখ বলে টাকা বলে জানিয়েছে র‌্যাব। মঙ্গলবার রাতে এ অভিযান চালানো হয়।
শ্রীমঙ্গল র‌্যাব ক্যাম্প কার্যালয়ে বুধবার বেলা দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে র‌্যাবের এই কর্মকর্তা জানান, রাত সাড়ে ১১টায় জেলার চুনারুঘাটের উবাহাটা শায়েস্তাগঞ্জ গোল চত্বরের সামনে থেকে জলপাই রংয়ের জিপ গাড়িটি আটক করা হয়।
কাজী মনিরুজ্জামান জানান, গাড়িতে তল্লাশি করে আহমেদ শওকত (৩৪) কে আটক করা হয়। আহমেদ শওকত মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজুরা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। মাদক ব্যবসায় ব্যবহৃত জিপটি কূটনীতিকরা ব্যবহার করেন বলে র‌্যাব জানায়।
আটক আহমেদ শওকতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com