বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বিলপাড়ী (রহ.) ছাহেবকে জাতি শ্রদ্ধাভরে স্বরণ রাখবে-সুহেল মিয়া

  • আপডেট টাইম রবিবার, ২৩ আগস্ট, ২০১৫
  • ৬৪০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামীয়া হবিগঞ্জ জেলা শাখার সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সুহেল মিয়া বলেন, হযরত আল্লামা বিলপাড়ী সাহেব কিবলা (রহ.) সহ আমাদের বুজুর্গানে কেরাম ছিলেন আধ্যাত্মিক রাহবার, তারা ইসলাম ও মানবতার স্বার্থে কোরআন ও হাদিসের আলোকে জীবন বাজি রেখে সারা জীবন ইসলামের কাজ করে গেছেন। তিনি গতকাল শুক্রবার দিঘলবাক হাফিজিয়া মাদরাসায় বিকাল ৩ ঘটিকায় ৪ নং দিঘলবাক ইউনিয়নের ২নং ওয়ার্ড শাখা কর্তৃক পীরে কামীল হযরত আল্লামা বিলপাড়ী (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক সেমিনার ও ২ নং ওয়ার্ড কাউন্সিল ২০১৫-২০১৬ গঠন অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন। সাবেক মেম্বার আশরাফ আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন তালামীযের সহ-সাধারণ সম্পাদক মোঃ সুমন আহমদ পরিচালনায় শুরুতে কালামে পাক থেকে তেলাওয়াত করেন মোঃ কামাল খান, নাতে রাসূল পরিবেশন করেন মোঃ সুয়াজ খাঁন। স্বাগত বক্তব্য রাখেন হাফেজ সিদ্দীকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামীয়া নবীগঞ্জ উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক ছাত্র নেতা মোঃ আব্দুন নূর, বক্তব্য রাখেন বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামীয়া ৩নং ইনাতগঞ্জ ইউনয়ের আহবায়ক মোঃ এনাম উদ্দিন প্রমূখ। পরে ৪নং দিঘলবাক ইউনিয়নে ২ নং ওয়ার্ড শাখার ২০১৫-২০১৬ সেশনের ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামীয়া ৪নং দিঘলবাগ ইউনিয়নের সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার মোঃ মিলাদ আহমদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com