মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়া কর্তৃক এমপিদের অপদার্থ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন চরহামুয়া থেকে ৩টি এয়ারগান উদ্ধার ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত সভা-সমাবেশ শুভাযাত্রা নিষিদ্ধ ॥ ৮২ ঘণ্টা নিজ এলাকা ছাড়তে পারবে না কেউ বানিয়াচংয়ে ধানের শীষের গণমিছিল ॥ দীর্ঘ প্রতীক্ষার উৎসবমুখর পরিবেশের সাক্ষী হলো বানিয়াচংবাসী হবিগঞ্জে সর্বদলীয় জনসভায় জিকে গউছ মা-বোনদের নিয়ে কটুক্তির জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে নবীগঞ্জে মহাসড়কে বালু সরবরাহে পাইপ লাইন স্থাপনে ৫ লাখ টাকা চাঁদা দাবী লাখাই ও শায়েস্তাগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে গণমিছিল ॥ প্রচারণার শেষ দিনে জনতার ঢল এটাই আমার জীবনের শেষ নির্বাচন-এস.এম.ফয়সাল বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনে বাছিত ও জীবন হাড্ডাহাড্ডি সম্ভাবনা সংখ্যালঘু ভোটে জয় পরাজয় নবীগঞ্জে ওরসে চালককে গাছের সঙ্গে বেঁধে মারধর করে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা

হবিগঞ্জ জেলায় ৬ মাসে সংঘর্ষে নিহত ১২ ॥ আহত ২ হাজার

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫
  • ৫৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাত্র ৩ বছর আগে কিশোরগঞ্জ জেলার অস্ট্রগ্রাম উপজেলার ইছাপুর গ্রামের হেলাল মিয়া অনেক আশা নিয়ে তার একমাত্র মেয়ে জুনিয়া খাতুনকে বিয়ে দিয়েছিলেন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার শিবপুর গ্রামের চা-স্টল ব্যবসায়ী ছোরাব মিয়ার সাথে। বিয়ের পর ৩ বছর ফেরিয়ে যায়। সুখেই কাটছিল তাদের সংসার জীবন। পরিকল্পনা করছিলেন ছেলে কিংবা মেয়ে হোক একটি সন্তানই নেবেন তারা। কিন্তু হঠাৎ করেই একটি ঘটনা সব কিছু বদলে দিল। গত ৭ আগস্ট শনিবার ছোরাব মিয়া এবং একই গ্রামের তজমূল মিয়ার মধ্যে রাস্তার জায়গা নিয়ে সংঘর্ষ হয়। এতে প্রাণ হারায় ছোরাব মিয়া। আহত হন মহিলাসহ আরো ৩০ জন। বিধবা হন জুনিয়া। ভেঙ্গে তছনছ হয়ে যায় জুনিয়ার সকল স্বপ্ন। এখন তার চারিদিকে শুধু অন্ধকার। শুধু জুনিয়াই নন, এমন আরো অনেক জুনিয়ার জীবনের সকল স্বপ্ন এভাবেই শেষ হয়ে যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম্য দাঙ্গায়।
হবিগঞ্জ পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, হবিগঞ্জে গত ৬ মামে সংঘর্ষের ঘটনা ঘটেছে মোট ৯৩টি। এতে প্রাণ হারান ১২ জন এবং আহত হয়েছেন প্রায় ২ হাজারেরও বেশি লোক। নষ্ট হয়েছে বিপুল পরিমাণ সম্পদ। আর এসব সংঘর্ষ ঘটেছে গরুর ধান খাওয়া, জায়গা সংক্রান্ত, শিশুদের জগড়া, অথবা খেলার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে।
গত মার্চ মাস থেকে আগস্টেও ১৫ তারিখ পর্যন্ত জেলার বানিয়াচং উপজেলায় সংঘর্ষের ঘটনা ঘটেছে ১৫টি, আজমিরীগঞ্জে ৯টি, লাখাইয়ে ১৭টি, নবীগঞ্জে ১২টি হবিগঞ্জ সদরে ১৪টি, বাহুবলে ৪টি, মাধবপুরে ৮টি, চুনারুঘাটে ৯টি, শায়েস্তাগঞ্জে ৫টি।
এ ঘটনায় মামলা হয়েছে ৪৬ টি। মামলায় মোট আসামী রয়েছেন মোট ৯শ’ ৩৫ জন।
জানা যায়, দাঙ্গাপ্রবণ এলাকা হল হবিগঞ্জ। প্রতিবছর এখানে যত দাঙ্গা সংঘটিত হয় অন্য কোন এলাকায় এত দাঙ্গার ঘটনা ঘটে। এই গ্রাম্য দাঙ্গা ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েও তা থামানো যাচ্ছে না। এ দাঙ্গা থামানো জন্য হবিগঞ্জ পুলিশ প্রশাসন থেকে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। পুলিশ প্রশাসনের সহযোগিতায় নিমার্ণ করা হয় গ্রাম্য দাঙ্গা বিষয়ক সিনেমা দর্পণচূর্ণ। যার গ্যান্ড প্রিমিয়ার হয় জুলাই মাসে। এ সিনেমাটি জেলার দাঙ্গাপ্রবণ এলাকায় প্রদর্শন করা হচ্ছে।
পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। আমরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এর বিরুদ্ধে অনেক পদক্ষেপ হাতে নিয়েছি। এর পরও থামানো যাচ্ছে না এই সংঘর্ষ।
তিনি জানান, বর্তমানে দাঙ্গার পরিমাণ আগে চেয়ে অনেক কমে এসেছে। আগামি কয়েক বছরে এর পরিমাণ আরো কমে আসবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com