বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

ইমামবাড়ি বাজার থেকে ১০ জুয়ারী আটক ॥ ৬ জুয়ারীকে বিভিন্ন মেয়াদে সাজা

  • আপডেট টাইম রবিবার, ১৬ আগস্ট, ২০১৫
  • ৫৯৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের ইমামবাড়ি বাজারে জুয়ার আসর থেকে পুলিশের হাতে আটক ১০ জুয়ারীর ৩জনকে ২দিন করে বিনাশ্রম কারাদণ্ড, ৩জনকে একশত টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া অপর ৪জনকে মুচলেকায় মুক্তি দেয়া হয়েছে। ২দিনের দণ্ডপ্রাপ্তরা হচ্ছে-ঠান্ডা মিয়া, কালা মিয়া, শাহিন মিয়া। একশত টাকা করে যাদের জরিমানা করা হয়েছে তারা হচ্ছে-কাজল মিয়া, ওয়াহীদ মিয়া ও সেলিম মিয়া। মুচলেকায় মুক্তিপ্রাপ্তরা হচ্ছে-বেনু দত্ত, সুলেমান মিয়া ও নিজাম উদ্দিন।
পুলিশ ওএলাকাবাসী সূত্রে জানা গেছে-গত শুক্রবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই নুর মোহাম্মদ ও এস আই মোঃ সুহেল রানা‘র নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ-হবিগঞ্জ সড়কের উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ী বাজারে অভিযান চালিয়ে একটি রিক্সার গ্যারেজে জুয়ার আসনে অভিযান চালিয়ে উল্লেখিত ১০ জুয়ারীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। পুলিশ এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার তাস ও কিছু টাকা জব্দ করে। ওই ১০জনকে ছাড়িয়ে আনতে একটি মহল জোর তদবির করে ব্যর্থ হয়।  গতকাল শনিবার বিকালে ভ্রাম্যমান আদালতের বিচারকের কার্যালয়ে হাজির করলে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসেন উপরোক্ত রায় দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com