বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে হবিগঞ্জের টিএন্ডটি প্রকৌশলীর মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ১৬ আগস্ট, ২০১৫
  • ৫১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ টিএন্ডটি’র উপ-সহকারি প্রকৌশলী হেনা বিশ্বাস (৫৭) ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছেন। ঢাকার বকশিবাজারে পুত্রবধুর খালার বাসায় বেড়াতে গিয়ে শুক্রবার বিকেলে তিনি দুর্ঘটনার শিকার হন। তবে তার মৃত্যুটি রহস্যজনক বলে মনে করছেন নিহতের অনেক সহকর্মী, শুভাকাঙ্খী ও স্বজনরা।
জানা যায়, হবিগঞ্জ টিএন্ডটির উপ-সহকারি প্রকৌশলী হেনা বিশ্বাস শুক্রবার সকালে পুরাণ ঢাকার বকশিবাজারস্থ তার একমাত্র পুত্র পলাশ চন্দ্র দাসের স্ত্রীর খালার বাসায় বেড়াতে যান। বিকালে তিনি ওই বাসার ১০ তলা ভবনের ছাদে পায়চারি করার সময় নিচে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। নিহত হেনা বিশ্বাস হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার এলাকার বাসিন্দা সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক উপ-সচিব জিতেন্দ্র লাল সরকারের ছোট ভাই দেবেশ চন্দ্র দাসের স্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com