মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে শোক দিবস পালিত

  • আপডেট টাইম রবিবার, ১৬ আগস্ট, ২০১৫
  • ৪৬২ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন গতকাল শনিবার শোক র‌্যালী, শিশুদের চিত্রাংকন প্রতিযোগি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ কর্মসূচির আয়োজন করে। বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। যুব উন্নয়ন অফিসার হোসেন শাহ ও পংকজ কান্তি গোপ-এর উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল হাশিম, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম নূর, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী শেখ ফিরোজ মিয়া, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, উপজেলা যুবলীগ সভাপতি অলিউর রহমান অলি, কৃষকলীগ সভাপতি মখলিছুর রহমান, থানা ছাত্রলীগ সভাপতি ফারুকুর রশীদ, সাধারণ সম্পাদক এম রশিদ আহমেদ ও উলামালীগ সভাপতি এসএম শফিকুল ইসলাম প্রমুখ। সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুবঋণ বিতরণ করা হয়।
বিকেলে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুন নূর মানিক-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই এর উপস্থাপনায় এতে স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
এদিকে, আগামী মঙ্গলবার বিকেল ৩টায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা সভাকক্ষে স্থানীয় কৃষকলীগ আলোচনা সভার আয়োজন করেছে। উক্ত সভায় সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সংগঠনের সভাপতি মখলিছুর রহমান ও সাধারণ সম্পাদক সোহেল আহমেদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com