মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে ২ মাদক পাচারকারীর কারাদণ্ড ॥ মোটর সাইকেল জব্দ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০১৫
  • ৬০৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে বিজিবির হাতে আটক ২ মাদক পাচারকারীর প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রাশেদুল ইসলাম গতকাল বুধবার দুপুরে এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হল বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের সবুজ মিয়া (৩০) ও মাধবপুর উপজেলার সুলতানপুর গ্রামের বশির উদ্দিন (২৪)।
ঘটনার বিবরণে প্রকাশ, গতকাল বুধবার সকালে ৫৫ বিজিবির মনতলা ক্যাম্পের নায়েক সুবেদার হাবিবুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি সদস্য ধর্মঘর-নোয়াহাটি রাস্তায় টহল দেওয়ার সময় একটি নাম্বারবিহীন মোটর সাইকেল আটক করে। পরে তল্লাশি করে চালক বশির মিয়া ও আরোহী সবুজ মিয়ার শরীরে বিশেষ কায়দায় মোড়ানো ও ব্যাগ থেকে ৯৮ বোতল আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়। ওই দিনই দুপুরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বিচারক প্রত্যেককে ২ বছর করে কারাদণ্ডাদেশ দেন। তাদের ব্যবহৃত মোটর সাইকেলটি জব্দ করেছে বিজিবি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com