মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

বাঘাসুরা ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিনের পিতার মৃত্যুবার্ষিকী পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ৭ আগস্ট, ২০১৫
  • ৪৭১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিনের পিতা মরহুম মাওলানা আব্দুর রশিদ এর ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ফতেহপুর গ্রামের মরহুমের নিজ বাড়ীতে তার পুত্রগণের আয়োজনে প্রতি বছরের ন্যায় দিনব্যাপী কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। দোয়া শেষে মরহুম মাওলানা আব্দুর রশিদের কবর জিয়ারত করা হয়। জিয়ারত শেষে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাঘাসুরা ইউনিয়ন সহ হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে আগত লোকজন মরহুমের মৃত্যুবার্ষিকী দাওয়াতে অংশ গ্রহণ করে। দাওয়াতে স্থানীয় প্রশাসন, আইনজীবি, জনপ্রতিনিধি, আত্মীয় স্বজন, প্রেস ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক, ফকির-মিসকিন, প্রতিবন্ধি, মসজিদের ইমাম, মুসল্লী, মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও বিভিন্ন পেশার লোক অংশগ্রহণ করেন।
সহ ইউনিয়নবাসী নারী পুরুষ ছিলেন।
উল্লেখ্য যে, মরহুম মাওলানা আব্দুর রশিদ একজন সাদা মনের সহজ-সরল ধার্মিক ব্যক্তি ছিলেন। এলাকায় তিনি বিশিষ্ট মুরুব্বি ও বিচারক হিসেবে মানুষের পাশে সর্বদায় নিয়োজিত ছিল। তিনি ১৯৭৯ সালে ৩ ছেলে ও ২ মেয়ে, নাত-নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে মৃত্যুবরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com