মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে দুর্র্বৃত্তদের হামলায় রেঞ্জ কর্মকর্তা সহ ৪ বন রক্ষী আহত ॥ মোবাইল স্বর্ণালঙ্কার টাকা লুট

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫
  • ৮৮৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার সংরক্ষিত বনাঞ্চল রঘুনন্দন রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সহ ৪ বন রক্ষীকে মারপিট করে মোবাইল, স্বর্ণালঙ্কার, টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে শাহপুর বিটে এ ঘটনা ঘটে। দর্বৃত্তদের হামলায় রেঞ্জ কর্মকর্তা আব্দুল মোমিন ভূঁইয়া, বিট কর্মকর্তা জহিরুল হক, বনরক্ষী আরব আলী ও নুরুল হক আহত হয়েছেন। গুরুতর আহত বিট কর্মকর্তা জহিরুল হক ও বনরক্ষী আরব আলীকে মাধবপুর হাসপাতাল থেকে স্থানান্তর করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে  পাঠানো হয়েছে।
আহত রেঞ্জ কর্মকর্তা আব্দুল মোমিন ভূঁইয়া ও পুলিশ জানায়, বুধবার রাত ৩টার দিকে ১৫/২০জনের মুখোশধারী  একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তা ও অপর দুই বনরক্ষীর ঘরে ঢুকে এলোপাতাড়ি হামলা চালিয়ে মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা পয়সা লুট করে নিয়ে যায়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেন জানান ঘটনার খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল্লা পিপিএমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। রেঞ্জ কর্মকর্তা আব্দুল মোমিন ভূঁইয়া  এ ব্যাপারে থানায় মামলা করবেন বলে জানান ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com