সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নবীগঞ্জে গরু ও পিকআপ ভ্যানসহ দুই চোর আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০১৫
  • ৬৮১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে চারটি গরু ও একটি পিকআপ ভ্যানসহ দুই গরু চোরকে আটক করেছে পুলিশ। আটককৃত গরু চোররা হল-উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের কাকুরা গ্রামের গেদা মিয়ার পুত্র সেফুল মিয়া (২৭) ও ঘোলডোবা ফতেহপুর গ্রামের আলফাজ মিয়ার পুত্র খাঁকন মিয়া (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার গভীর রাতে ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডোবা গ্রামের আব্দুর রুপ মিয়ার গেয়ালঘর থেকে একটি ষাড় ও বানিউন গ্রামের রুহেল মিয়ার গোয়াল ঘর থেকে গাভীসহ তিনটি গরু চুরি করে একটি পিকআপ ভ্যানে করে নিয়ে যায়। খবর পেয়ে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ধর্মজিত সিনহার নেতৃত্বে একদল পুলিশ অভিযানে নামে। এক পর্যায়ে রাত প্রায় ৩টার দিকে নবীগঞ্জ-কাজির বাজার সড়কের মাধবপুর নামক স্থান থেকে চারটি গরু এবং পিকআপ ভ্যানসহ (ঢাকা মেট্রো- ১৬-৪৩২২) সেফুল মিয়া ও খাঁকন মিয়াকে আটক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com