মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জ জে,কে উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পুর্তি অনুষ্টান পালনে সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫
  • ৪৪৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ জে,কে উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পুর্তি অনুষ্টান পালনের লক্ষ্যে রেজিষ্টেশন উপ-কমিটির এক সভা গত শনিবার রাতে ওসমানী সড়কস্থ চেম্বারে আহবায়ক ডাঃ শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেজিষ্টেশন উপ-কমিটির নির্বাহী সদস্য রথীন্দ্র লাল দে মুকুল, প্রধান শিক্ষক তাপস আচার্য্য, প্রভাষক খালিকুজ্জামান, সাংবাদিক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, পল্টন চক্রবর্তী, জাহাঙ্গীর বখত চৌধুরী,প্রণব চন্দ্র দেব,সার্কেল শিক্ষা ও সেবা কেন্দ্রের পরিচালক সাইফুর রহমান খাঁন,ওহি দেওয়ান চৌধুরী, ইকবাল হোসেন বেলাল,রাজীব কুমার দাশ প্রমূখ। সভায় নবীগঞ্জের ঐতিহ্যবাহী জে,কে উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পুর্তি অনুষ্টান পালনের লক্ষ্যে চলতি জুলাই মাসের মাঝামাঝি থেকে নিবন্ধন কার্য্যক্রম শুরু, মুল নিবন্ধনকারীর ফি ১ হাজার টাকা এবং অতিথিদের জন্য ৫ শত টাকা,প্রবাসী নিবন্ধনকারীর জন্য ২০ ডলার এবং প্রবাসী অতিথিদের জন্য ১০ ডলার নির্ধারন,প্রচার কমিটির সাথে যোগাযোগ,নিবন্ধন বিষয়ক প্রচারের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক,ব্যাচ ভিত্তিক যোগাযোগ,ক্যাবল নেটওয়ার্ক ভিত্তিক প্রচারনা,ওয়েভপেইজ খোলার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com