শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে দীর্ঘ ১১ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ হলেও ফের লোডশেডিংয়ে ভোগান্তিতে মানুষ মাধবপুরে ডিজেল সংকটে অচল হারভেস্টার ॥ বিপাকে কৃষকরা অবৈধ টমটম ও অটোরিকশা চার্জিং গ্যারেজে বাড়ছে সংকট হবিগঞ্জে বিজিবি’র অভিযানে ২ লক্ষাধিক টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ ॥ আটক ১ বেগুনাই গ্রামে পূর্ব বিরোধের জের ধরে যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত নবীগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার বিথঙ্গল বড় আখড়ার মোহন্ত সুকুমার দাসের প্রয়াণে হবিগঞ্জ জেলা ন্যাপের শোক চুনারুঘাটে চা বাগানে ট্রান্সফরমার ক্যাবল চুরির চেষ্টা ॥ আতঙ্কে শ্রমিক শায়েস্তাগঞ্জে রেললাইনের পাশ থেকে দ্বিখণ্ডিত লাশ ফিঙ্গারপ্রিন্টে শনাক্ত পরিচয় নবীগঞ্জে চাঞ্চল্যকর শাশুড়ি হত্যা মামলায় প্রেমিকসহ গ্রেফতার ৩

নসরতপুরে ট্রেন-প্রাইভেট কার সংঘর্ষ ॥ ব্যাংকারসহ ৪জন আহত ॥ জনতার ট্রেন লাইন অবরোধ ॥ ২ ঘন্টা ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন

  • আপডেট টাইম শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৩
  • ৬৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে নছরতপুরের লেভেল ক্রসিংয়ে ট্রেনের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে ব্যাংকারসহ ৪ যাত্রী আহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে গেটম্যান দেয়ার দাবিতে কুশিয়ারা এক্সপ্রেস ট্রেন অবরোধ করে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। এতে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
গতকাল শুক্রবার সকালে প্রাইম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট তাজুল ইসলাম প্রাইভেটকারযোগে (হবিগঞ্জ গ-১১-০০০৫) হবিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন। তাঁর সাথে আরো ২ জন ছিলেন। সকাল সাড়ে ৬ টার দিকে প্রাইভেট কারটি নসরতপুর রেল ক্রসিং অতিক্রম করার জন্য রেল লাইনে উঠে। কারটি রেল লাইনে উঠা মাত্র ভৈরবগামী মালবাহী ট্রেন কারটিকে ধাক্কা দেয়। এ সময় কারটিকে প্রায় ২শ’ ফুট পর্যন্ত সামনে ধাক্কিয়ে নিয়ে যায়। এক পর্যায়ে যাত্রীসহ কারটি রাস্তার পাশে জমিতে ছিটকে পড়ে। সাথে সাথে স্থানীয় লোকজন ব্যাংকার তাজুল ইসলাম ও চালকসহ অপর ৩জনকে উদ্ধার করে। এতে ব্যাংকার তাজুল ইসলামের কলারবন ও পাজরের ৩টি হার ভেঙ্গে গেছে। অপর ৩জন সামান্য আহত হয়েছেন। এদিকে ঘটনার পর পরই ক্ষুব্ধ এলাকাবাসী নসরতপুর রেল ক্রসিংয়ে রেল লাইনে অবরোধ সৃষ্টি করে। ফলে ২ঘন্টা সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সকাল ১১টায় হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনাস্থলে এসে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ সময় তিনি নছরতপুর লেভেল ক্রসিংয়ে গেটম্যান দেয়ার আশ্বাস প্রদান করলে তারা অবরোধ তুলে নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com