মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

চুনারুঘাটে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী কাজল গ্রেপ্তার ॥ পরিবহন কাজে ব্যবহৃত পিকআপ জব্দ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩০ জুন, ২০১৫
  • ৯৬৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার বাগবাড়ী এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ কাজল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একপি পিকআপ জব্দ করা হয়। মাদক ব্যবসায়ী কাজল চুনারুঘাট উপজেলার পশ্চিম দেওরগাছ গ্রামের আব্দুর রাজ্জাক এর পুত্র।
ডিবি পুলিশের এসআই সুদীপ রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগবাড়ী এলাকায় একটি পিকআপ (সিলেট-ন-১১-০৭৬৬)কে আটক করে তল্লাশী করে এর কেবিনে ১০ কেজি গাঁজা পাওয়া যায়। এসময় কাজল মিয়াকে গ্রেফতার করা হলেও তার দুই সহযোগী পালিয়ে যায়। কাজল মিয়া জানায় সে ভারত থেকে নিয়ে আসা এই গাঁজা কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর গ্রামের মাদক ব্যবসায়ী শহীদের কাছে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com