শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

মাধবপুরে সিএনজি উল্টে ব্যবসায়ী নিহত ॥ একই পরিবারের আহত ৪ ॥ দুর্ঘটনার সময় চালকের এক হাতে ছিল মোবাইল আর এক হাতে ষ্টিয়ারিং

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ জুন, ২০১৫
  • ৫৭৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে সড়ক দূর্ঘটনায় নুরুজ্জামান (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত নুরুজ্জামানের বাড়ি উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে। গতকাল বৃহষ্পতিবার বিকাল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জগদীশপুর ব্র্যাক অফিস এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আরো ৪জন আহত হয়েছে। আহতরা হলেন- মাধবপুর উপজেলার শাহজাহানপুর গ্রামের শেখ মায়জ খাতুন (৫৫), তার মেয়ে আমেনা খাতুন (২৬), পুত্র বধু রিমা আক্তার (২২), নাতি দূর্লভ রহমান (৯)।
আহত আমেনা খাতুন জানান- সিএনজি চালক মোবাইল ফোনে কথা বলতে বলতে এক হাতে ড্রাইভিং করছিল। এ এসময় অপর একটি গাড়িকে সাইড দিতে গিয়ে রাস্তার গর্তে পরে উল্টে যায় সিএনজিটি। এতে নুরুজ্জামানসহ তারা ৫জন আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মাধবপুর হাসপাতালে ভর্তি করে। আশংকা জনক অবসস্থায় নুরুজ্জামানকে বি-বাড়িয়া হাসপাতালে নেয়ার পথে মারা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com