সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শহরে শিক্ষা প্রতিষ্ঠানের গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ॥ আটক ১

  • আপডেট টাইম শনিবার, ১৩ জুন, ২০১৫
  • ৫৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর ৩নং পুল এলাকার ৩১নং তেঘরিয়া জামিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে চুরি করে মালামাল নিয়ে যাওয়ার সময় এক চোরকে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার বিকেলে শহরতলী ৩নং পুল এলাকার ৩নং তেঘরিয়া জামিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে চোরেরা স্কুলের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে ২টি ফ্যান সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যাচ্ছিল। এ সময় স্কুলের পাহারাদার হায়দার আলী বিষয়টি আঁচ করতে পেরে শোর-চিৎকার শুরু করে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে ওই চোরকে মালামাল সহ আটক করে। পরে হবিগঞ্জ সদর থানা পুলিশকে খবর দিলে সদর থানার এসআই গোলাম মোস্তফার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃত ব্যক্তি হচ্ছে, শায়েস্তাগঞ্জ নিজগাঁও গ্রামের আব্দুস সালামের পুত্র জুয়েল মিয়া (২২)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com