মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচঙ্গ উপজেলার খসড়া বাজেট সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ মে, ২০১৫
  • ৪৬৪ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং উপজেলা পরিষদের খসড়া বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বাজেট সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম এর সঞ্চালনায় পেশকৃত খসড়া বাজেটের আয় ব্যয়ের পূর্ববর্তী বৎসরের প্রকৃত আয়, চলতি বৎসরের বাজেট বা সংশোধিত বাজেট ও পরবর্তী বৎসরের বাজেটের আয় ব্যয়ের খাতওয়ারী আলোচনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান ও তানিয়া খানম, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ রায়হানুল হারুন, ডাঃ দেবপদ রায়, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, চেয়ারম্যান মিজানুর রহমান খান, চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধন মিয়া, চেয়ারম্যান হাবিবুর রহমান, চেয়ারম্যান নুরুল ইসলাম, চেয়ারম্যান আনোয়ার হোসেন, চেয়ারম্যান মোঃ আবুল কাসেম চৌধুরী, চেয়ারম্যান এনাম খান চৌধুরী ফরিদ, চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার, চেয়ারম্যান রফিকুল ইসলাম পাশা, চেয়ারম্যান খোয়াজ আলী, বিআরডিবি চেয়ারম্যান মোঃ ইমরান মিয়া, প্যানেল চেয়ারম্যান আব্দুল বারিক, কৃষিবিদ মোস্তাফা ইকবাল আজাদ। পেশকৃত বাজেটে পূর্ববর্তী বৎসরের প্রকৃত আয় দেখানো হয়েছে ১০ কোটি ১৪ লাখ ২৯ হাজার ৮৯৮ টাকা, চলতি বৎসরের সংশোধিত বাজেটে আয় দেখানো হয়েছে ১১ কোটি ৬৭ লাখ ৭৯ হাজার ৩৪৪ টাকা ও পরবর্তী বৎসরের বাজেটে আয় দেখানো হয়েছে ১১ কোটি ৬৯ লাখ ৩৫ হাজার ২০ টাকা। বাজেট সভার পূর্বে বানিয়াচঙ্গ উপজেলা মাসিক সভা ও আইনশৃঙ্খলা কমিটির সভা ছাড়াও ৭টি সভা অনুষ্ঠিত হয়েছে। ইতোপূর্বে হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহযোগিতায় ভলান্টিয়ার এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট আয়োজিত খাদ্য ও কৃষি বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com