মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে ৩৩৬ পিস ইয়াবাসহ মাদক সম্রাট আব্দুল হাই গ্রেপ্তার

  • আপডেট টাইম সোমবার, ১৮ মে, ২০১৫
  • ৫৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বিপুল পরিমান ইয়াবাসহ নবীগঞ্জের মাদক সম্রাট আব্দুল হাই (৩৮)কে গত শনিবার দুপুরে র‌্যাব গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আব্দুল হাই নবীগঞ্জ পৌর শহরের নোয়াপাড়া (বরাক নগর) গ্রামের আব্দুল জব্বারের পুত্র। র‌্যাব সুত্রে জানা যায়, শ্রীমঙ্গল র‌্যাব-৯ এর স্কোয়ার্ডন লীডার এ এন এ মুসাব্বীর এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার সিনিঃ এএসপি মোঃ হায়াতুন-নবীসহ র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
র‌্যাব সূত্রে জানা যায়, জেলার নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার নোয়াপাড়া (বরাক নগর) গ্রামের আব্দুল জব্বারের ছেলে মাদক বিক্রেতা আব্দুল হাইকে তার বাড়ির সামন থেকে ৩৩৬ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। র‌্যাবের হিসাব অনুযায়ী উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর মুল্য লক্ষাধিক টাকা। উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতারকৃত আব্দুল হাইকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সুত্রে জানা গেছে। গতকাল রবিবার আব্দুল হাইকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com