শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

জয় বাংলা ইয়ূথ এ্যাওয়ার্ডে মনোনীত হওয়ায় সাইফুদ্দিন জাবেদকে সংবর্ধনা

  • আপডেট টাইম সোমবার, ১১ মে, ২০১৫
  • ৫৮২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জয় বাংলা ইয়ূথ এ্যাওয়ার্ডে মনোনীত হওয়ায় হবিগঞ্জ ইনফোর চেয়ারম্যান সাইফুদ্দিন জাবেদকে রবিবার বিকেলে সংবর্ধনা দিয়েছে অনলাইন পত্রিকা নিউজ হবিগঞ্জ ডট কম, সমর্পন প্রোডাকশন ও ঐতিহ্য সাংস্কৃতিক ক্লাব। হবিগঞ্জ ইনফোর প্রধান উপদেষ্টা ত্রিলোক কান্তি চৌধুরী বিজন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ইনফোর আইন উপদেষ্টা এডভোকেট নীলাদ্রি শেখর পুরকায়স্থ টিটু এবং আইন উপদেষ্টা এডভোকেট অমিত রায়, আইন উপদেষ্টা এডভোকেট সায়লা পারভীন। সীমান্ত দেব তূর্যের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নিউজ হবিগঞ্জ ডট কম এর বার্তা সম্পাদক সায়েম মাহমুদ ইউসুফ খান, সমর্পন প্রোডাকশনের পরিচালক ইফতেখার আহমেদ ফাগুন ও ঐতিহ্য সাংস্কৃতিক ক্লাবের সাধারণ সম্পাদক শাদমান ইসলাম নাবিল। অনুষ্ঠানে অতিথিরা চেয়ারম্যান সাইফুদ্দিন জাবেদকে ফুলেল শুভেচ্ছা জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com