বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরের সীমান্তে মাইক্রোসহ মানব পাচারকারী আটক

  • আপডেট টাইম শনিবার, ৯ মে, ২০১৫
  • ৫৪৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা ধর্মঘর সীমান্ত এলাকা থেকে মাইক্রোবাস সহ এক আদম পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাজ্জাদ হোসেন জানান- গোপন সূত্রে খবর পেয়ে গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে বিজিবি ধর্মঘর বিওপি’র সুবেদার সিরাজদৌল্লার নেতৃত্বে বিজিবি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্ধবপুর সীমান্ত এলাকার ১৯৯৮/৩১ এস পিলারের নিকট দিয়ে প্রতিবেশী দেশে মানব পাচারকালে বি-বাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার পূর্ব পাইকপাড়ার সরণ চন্দ্র দাসের ছেলে রবিন চন্দ্র দাস (২২)কে (ঢাকা মেট্রো-গ ১৪-৭৬১৩) মাইক্রোবাস সহ আটক করেন। এ ব্যাপারে ধর্মঘর বিওপির সুবেদার সিরাজদৌল্লা বাদি হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
উল্লেখ্য যে, বৃহস্পতিবার বিভিন্ন পত্রিকায় উপজেলার সীমান্ত এলাকা দিয়ে প্রতিবেশী দেশে মানব পাচার সংক্রান্ত সচিত্র সংবাদ প্রকাশ হওয়ার পরদিনই বিজিবি সদস্যরা এ পাচারকারীকে আটক করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com