মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

শহরের আল ফালাহ ডায়াগনষ্টিক সেন্টারে ভূয়া টেকনোলজিষ্টকে ভ্রাম্যমাণ আদালতের কারাদন্ড

  • আপডেট টাইম সোমবার, ২৭ এপ্রিল, ২০১৫
  • ৬৩৯ বা পড়া হয়েছে

কাজী মিজানুর রহমান ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন ডায়গনষ্টিক সেন্টারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট কোরেশনগর এলাকার আল ফালাহ ডায়গনষ্টিক সেন্টারে অভিযান চালায়। এ সময় ভূয়া টেকনোলজিষ্ট মিঠুন চক্রবর্তী (৩০) কে ১ মাসের জেল ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো ১০ দিনের কারাদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্টের সাথে ছিলেন মেডিকেল অফিসার ডাঃ মুখলেসুর রহমান ও কোর্ট স্টেশন ফাড়িঁর ইনচার্জ হেলাল উদ্দিন। ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, মিঠুনের কোনো সার্টিফিকের্ট না থাকায় এ দন্ডাদেশ দেয়া হয়। তিনি জানান, মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com