সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

পাচারকালে সোয়া ১ মন গাঁজা ও প্রাইভেট কারসহ যুবক আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০১৫
  • ৫৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ প্রাইভেট কার যোগে পাচার কালে সোয়া ১ মন গাঁজা সহ ১ যুবককে আটক করেছে র‌্যাব।
র‌্যাব-৯ সূত্র জানায়, গোপন সংবদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি মোঃ হায়াতুন-নবী এর নেতৃত্বে র‌্যাব সদস্যরা গতকাল বেলা ১ টার দিকে বাহুবল উপজেলার রশিদপুর চা-বাগান ফ্যাক্টরীর সহকারী ম্যানেজারের বাংলোর নিকট অবস্থান নেয়। এ সময় ওই এলাকায়  রাস্তার উপর দাড়িয়ে থাকা ১টি প্রাইভেটকার (নং-ঢাকা-মেট্রো-গ-১৩-৫৭১০) এ তল্লাসী চালিয়ে কারে রক্ষিত সাড়ে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় কারে অবস্থানরত আল আমিন (২৪) নামে এক যুবককে আটক করা হয়। সে বি-বাড়িয়া জেলার নবীনগর উপজেলার ভাংগুরা গ্রামের সুরুজ মিয়ার পুত্র। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ৪ লাখ ৮৫ হাজার টাকা।  উদ্ধারকৃত গাঁজা, প্রাইভেট কার সহ গ্রেফতারকৃত আল আমিনকে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com