শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

লাখাইয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাছ কেটে নেওয়ার অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০১৫
  • ৬১৯ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাই উপজেলার এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা নির্বাহী কর্মকতা বরাবরে লিখিত অভিযোগে জানা যায় উপজেলার সিংহগ্রাম গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণেশ দাশ অত্র বিদ্যালয়ে যোগদানের পর থেকেই বিভিন্ন অনিয়মও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তিনি গত ১০ এপ্রিল অত্র বিদ্যালয়ের র্দীঘ দিনের পুরানো ৫০ হাজার টাকা মূল্যের আকাশি ও মেহগনি দুটি গাছ অবৈধভাবে নিজ ক্ষমতা বলে কেটে নিয়েছেন। এ ঘটনায় বিদ্যালয় ছাত্র-ছাত্রী ও স্থানীয় লোকজনের মাঝে চাপা উত্তেজনা বিরাজ করছে। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্যায়ভাবে গাছ কেটে নেয়ার ফলে বিদ্যালয়ের সবুজ মনোরম পরিবেশকে নষ্ট  হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ব্যাপারে ওই গ্রামের সংশ্লিষ্ট বিদ্যালয়ের অভিবাবক মো: ফজলুল করিম গত ১৩ এপ্রিল প্রধান শিক্ষক প্রানেশ দাশের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকতা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com