মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হুমকীর মুখে এশিয়ার বৃহৎ বিবিয়ানা গ্যাস ফিল্ড ॥ নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে চলছে বালু উত্তোলনের মহোৎসব

  • আপডেট টাইম শনিবার, ১৪ মার্চ, ২০১৫
  • ৬২৯ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পারকুল গ্রামের কাছে কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলনের মহোৎসব চলছে। ড্রেজার মেশিন দিয়ে প্রতিদিনই বালু উত্তোলন চলছে। বালু উত্তোলনের ফলে ওই এলাকায় নদী ভাঙ্গনের আশংকা রয়েছে। এতে করে বিবিয়ানা গ্যাস ক্ষেত্র হুমকির পড়ারও আশংকা রয়েছে। স্থানীয় কিছু প্রভাবশালী লোক সরকারের অনুমতি না নিয়ে লাখ PIC -13=3 copyলাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে বলে এলাকাবাসী জানান।
স্থানীয় সূূত্রে জানা গেছে, ঠিকাদারী প্রতিষ্টানগুলো সরকারের কোন অনুমতি কিংবা রয়েলিটি না নিয়েই প্রতিদিন লাখ লাখ ঘনফুট বালু উত্তোলন করছে। পরে এই বালু বিবিয়ানা পাওয়ার স্টেশন ও গ্যাস ফিল্ডে দেয়া হচ্ছে। অবশিষ্ট বালু বিভিন্ন স্থানে টেক করে রাখা হয়েছে। এভাবে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারনে নদীর তীরভর্তি এলাকা ভাঙ্গনের সম্মূখীন হয়ে পড়েছে। ইতিপূর্বে কুশিয়ারা নদীর ভাঙ্গনে নবীগঞ্জের দীঘলবাক হাইস্কুলসহ ওই এলাকার মসজিদ, মন্দির মাদ্রাসা ও অসংখ্য বাড়ি ঘর এবং সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পেচির বাজার নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
এদিকে সম্প্রতি উপজেলার দীঘলবাক ইউনিয়ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ড্রেজার মেশিন, প্রচুর পরিমান পাইপ এবং প্রায় ৫০ লাখ ঘনফুট বালু জব্দ করে ভ্রাম্যমান আদালত। জব্দ করা বালু ও মালামাল নিলামের ব্যাপারে এলাকায় নানা আলোচনা চলছে। কয়েক কোটি টাকার বালু ও মালামাল সিন্ডিকেটের মাধ্যমে নাম মাত্র মূল্যে কিনে নেয়া হয়েছে বলে এলাকাবাসী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com