মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

এসিডে ঝলসে যাওয়া চিকিৎসাধীন তাহমিনার পাশে এমপি কেয়া চৌধুরী

  • আপডেট টাইম শনিবার, ১৪ মার্চ, ২০১৫
  • ৪৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ এসিডে ঝলসে যাওয়া বার্ণ ইউনিটে চিকিৎসাধীন এসএসসি পরীক্ষার্থী তাহমিনা আক্তারকে দেখতে গিয়েছেন এমপি কেয়া চৌধুরী। সংবাদপত্রে খবর প্রকাশ হলে বিষয়টি নজরে আসে হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের এমপি এডঃ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর। এমপি কেয়া চৌধুরী জানান- এ খবর জানার পর শুক্রবার সকাল ৯টায় তাৎক্ষণিকভাবে ঢাকার বার্ণ ইউনিটে চলে যান। সেখানে গিয়ে এসিড দগ্ধ তাহমিনার সাথে কথা বলে মূল ঘটনা সম্পর্কে অবগত হন।
এ সময় তাহমিনা এসিড নিক্ষেপকারীদের শাস্তির দাবী জানান। পরে এমপি কেয়া চৌধুরী হবিগঞ্জের পুলিশ সুপার জয় দেব কুমার ভদ্র এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয় নাই। আমাদের কাছে পর্যাপ্ত তথ্য না থাকার কারণে এ বিষয়ে কোনো এ্যাকশন নিতে পারছি না ।
এমপি কেয়া চৌধুরীর মুটো ফোন দিয়ে এসিড দগ্ধ তাহমিনার সাথে এসপি জয় দেব কুমার ভদ্রের সঙ্গে আলাপ করিয়ে দেন। তখন তাহমিনা আসামি শাহরাজের নাম ধরে বলে এবং শাস্তি দাবী করে। পরবর্তীতে মহিলা বিষয়ক সচিব তারিকুল ইসলামের সাথে তাহমিনার বিষয়ে আলাপ আলোচনা করে তাহমিনার যাবতীয় চিকিৎসার ব্যয় সরকারীভাবে বহন করার জন্য বলেন।
এছাড়াও তাহমিনা সুস্থ হয়ে উঠলে তাকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতার আশ্বাস দেন কেয়া চৌধুরী। তিনি জানান, হাসপাতালে থাকা অবস্থায়ই এসপি জয় দেব কুমার ভদ্র তাকে জানান, এ ঘটনায় শাহরাজ মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com