মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম শুক্রবার, ৬ মার্চ, ২০১৫
  • ৪৮৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশীর প্রতিবাদে ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরানসহ সকল রাজবন্দীদের মুক্তির দাবীতে জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য ফারুক আহমেদ এর নেতৃত্বে নতুন বাস টার্মিনাল এলাকায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য ফারুক আহমেদ। মুসা আহমেদ দিপুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য আলমপানা চৌধুরী মাসুদ, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম, বেলাল আহমেদ। উপস্থিত ছিলেন সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাসেল মোল্লা, জুম্মন মেম্বার, আব্দুর রাজ্জাক, হানিফ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইকবাল খান, সাইফুল ইসলাম রাজ, মোস্তাফিজুর রহমান পলাশ, আল আমিন মিয়া, রাশেদুজ্জামান রকি, গোলাপ মিয়া, কাউছার আহমেদ, হারুন রাজা, হারিছ মিয়া, কলেজ ছাত্রদল নেতা জাহাঙ্গীর (সাইদুর), মোহন, আশিক, মুহিত, আরিফ, কামরুল ইসলাম, শাকিল, ইমরান, কাউছার আহমেদ জাবের প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com