মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে প্রবাসীর বাড়ি চুরি অভিযোগে ৪ ব্যাক্তি আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার কালাভরপুর গ্রামে প্রবাসীর বাড়ি লুটপাট ও চুরির ঘটনায় দায়েরকৃত মামলায় ৪ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে, কালাভরপুর গ্রামের রফিক মিয়ার পুত্র গেদা মিয়া (৬০), মৃত তারা মিয়ার পুত্র কবির মিয়া (৪৫), তার ভাই চনু মিয়া (৪০) ও ফয়জুর রহমানের পুত্র মাহবুব মিয়া (৩০)। গতকাল বুধবার সকালে সদর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ শায়েস্তানগর এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশ দেখে সিনএনজি যোগে পালানোর সময় তাদেরকে আটক করে।
মামলা সূত্রে জানা যায়, গত ১২ ফেব্র“য়ারি রাতে ওই গ্রামের লন্ডন প্রবাসি কাজল মিয়ার বাড়িতে উল্লেখিতরাসহ আরো ৭/৮ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এসময় লন্ডনী বাধাঁ দিলে তাকে পিঠিয়ে আহত করে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, পাসপোর্ট, পাউন্ডসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ লন্ডনীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এর পর থেকে প্রতিপক্ষের লোকজন তাকে হতার হুমকী দিলে তিনি হবিগঞ্জ শহরে এক আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছেন। এদিকে তার বাড়ি খালি পড়ে থাকার সুযোগে দুর্বৃত্তরা পুনরায় বাড়ির মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।
এব্যাপারে সদর এসআই মিজানুর রহমান জানান, নবীগঞ্জ থানার নিয়মিত মামলার আসামী হওয়ায় তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com