মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

কোটি টাকার মূল্যের তক্ষকসহ নবীগঞ্জের যুবক মাসুদ আটক

  • আপডেট টাইম বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬৫৪ বা পড়া হয়েছে

কাজী মিজানুর রহমান ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকা থেকে মাসুদ মিয়া (৩০) নামে এক তক্ষক পাচারকারীকে আটক করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে দু’টি জীবিত তক্ষক উদ্ধার করা হয়েছে। আটককৃত মাসুদ নবীগঞ্জ উপজেলার রোকনপুর গ্রামের ফরিদ Daily Habiganj Samachar_Toktok copyমিয়ার পুত্র। গতকাল মঙ্গলবার দুপুরে সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তার বাসা থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে দুটি তক্ষক উদ্ধার করা হয়। তক্ষক দু’টির মূল্য কোটি টাকার বেশী হবে বলে প্রাণী বিজ্ঞানী জানিয়েছেন। পুলিশ জানায় সে দীর্ঘদিন ধরে বিভিন্নস্থান থেকে তক্ষক এনে পাচার করছে। মাসুদ হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের চালক।
পরে তক্ষকগুলো সরকারি বৃন্দাবন কলেজের প্রাণী বিদ্যা বিভাগের প্রধান নজরুল ইসলাম ভূইয়ার নিকট হস্তান্তর করা হয়। নজরুল ইসলাম জানান, পরিপূর্ণ বয়সে তক্ষককের পুরো দেহ ম্যাগনেটে পরিণত হয়। যা দিয়ে মূল্যবান ঔষধ তৈরীর কাজে ব্যবহৃত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com