সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাট খোয়াই নদী থেকে যুবকের মৃত দেহ উদ্ধার ॥ হবিগঞ্জ শহরের বন্ধন হোটেলের ম্যানেজার আটক ॥ মালিক আত্মগোপনে

  • আপডেট টাইম রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট খোয়াই নদী থেকে এক যুবকের রক্তাক্ত মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে হোটেল ম্যানেজারকে আটক করা হয়েছে। গতকাল শনিবার সকালে চুনারুঘাট পৌর এলাকার খোয়াই নদীর কাদির মিয়ার বালুর চরে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন চুনারুঘাট থানায় খবর দিলে ওসি তদন্ত ইকবাল হোসেন আব্দুল্লাহ আল জাহেদ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। লাশের পকেট থেকে হোটেল বন্ধনের ১০৭ নম্বর রোমের একটি চাবি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হবিগঞ্জ শহরের সিনেমা হল এলাকার বন্ধন হোটেলের ম্যানেজার শ্রী ধানু চন্দ্র দাশ (৫০)কে আটক করা হয়েছে। সে শহরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, লাশের সারা শরীরে ছুুরির আঘাত রয়েছে। এমনকি তার পেটের ভুড়ি বের হয়ে গেছে। পুলিশ ধারণা করছে দুর্র্বৃত্তরা তাকে হত্যা করে এ স্থানে ফেলে রেখেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। এদিকে হোটেল ম্যানেজার আটকের খবর শুনে বন্ধনের মালিক আত্মগোপন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com