মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে নাতির হাতে দাদী খুন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০১৫
  • ৬৭৮ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বৃদ্ধ দাদীকে দা দিয়ে কুপিয়ে খুন করেছে নাতি। একই সময়ে ঘাতক নাতি তার ভাই ভাবীকেও কুপিয়ে আহত করেছে। গতকাল বুধবার সকালে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের সাবাজপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। নিহত দাদী হলেন-ওই গ্রামের মৃত হাজী ওয়ারিশ মিয়ার স্ত্রী আলেকজান বিবি (৬৫)। ঘাতক নাতির নাম ইউসুফ মিয়া। সে মৃত মর্তুজা মিয়ার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে-গতকাল সকালে ভাবী তাছলিমা বেগম (৩০) এর সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি করে ইউসুফ। এক পর্যায়ে ইউসুফ উত্তেজিত হয়ে দা হাতে নিয়ে তার ভাবির উপর চড়াও হয়। এ সময় তছলিমা বেগম দৌড়ে দাদি শ্বাশুড়ী আলেকজান বিবির কাছে আশ্রয় নেয়। আলেকজান বিবি নাতি ইউসুফকে বাধা দিলে হাতে থাকা দা দিয়ে মাথায় কুপিয়ে ক্ষত বিক্ষত করে। এতে আলেকজান বিবি মাঠিতে লুঠিয়ে পড়লে তাছলিমাকে দা দিয়ে কূপিয়ে গুরুতর আহত করে ইউসুফ। এ খবর পেয়ে ভাই রাজা মিয়া (৩৫) বাড়ীতে এলে তাকেও আক্রমন করে ইউসুফ। পরে গ্রামের লোকজন তাদেরকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে আলেকজান বিবির মৃত্যু ঘটে। আহত ভাই রাজা মিয়া ও ভাবি তছলিমা বেগমকে সিলেট ওসামনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। পুলিশ আলেকজান বিবির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। গ্রামবাসী জানান, ঘাতক ইউসুফ এক সময়ে মানসিক ভারসাম্যহীন ছিল। চিকিৎসায় সে সুস্থ হয়ে উঠে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com