সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

শহরে ৩ শীর্ষ পুলিশ কর্মকর্তার বাসভবন লক্ষ্য করে দুর্বৃত্তদের কয়েকটি ককটেল নিক্ষেপ

  • আপডেট টাইম শনিবার, ২৪ জানুয়ারী, ২০১৫
  • ৫৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্র্বৃত্তরা। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানান, শহরের শিরিষতলার পাশে অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলামের বাসভবনের সামনের গেইটে দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্র্বৃত্তরা। একই সময়ে তিনকোণা পুকুরপাড় এলাকায় সহকারী পুলিশ সুপার (দক্ষিণ) সাজ্জাদ ইবনে রায়হান ও সহকারী পুলিশ সুপার উত্তর সাজেদুর রহমানের বাসভবন লক্ষ্য করে মুখোশধারী দুর্র্বৃত্তরা তিনটি ককটেল নিক্ষেপ করে। এতে ভবনের নিচতলার জানালার গ্লাস ভেঙে যায়। দুর্র্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় প্রধান সড়কে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে ভবনের নিচতলার একটি কক্ষের জানালার গ্লাস ভেঙে যায়।
প্রত্যক্ষদর্শী চা বিক্রেতা আব্দুল জলিল জানান, মুখোশধারী দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে সহকারী পুলিশ সুপার সাজ্জাদ ইবনে রায়হানের (দক্ষিণ) বাসভবন লক্ষ্য করে তিনটি ককটেল নিক্ষেপ করে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় প্রধান সড়কে আরও একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এসময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করেও একটি ককটেল নিক্ষেপের হুমকি দেয়। আব্দুল জলিল আরও জানান, মোটরসাইকেলটির নম্বর প্লেট কাপড় দিয়ে মোড়ানো ছিল। সহকারী পুলিশ সুপার (দক্ষিণ) সাজ্জাদ ইবনে রায়হান জানান, এ ঘটনায় মামলা দায়েরে করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com