শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য মামুনের মায়ের ইন্তেকাল ॥ শোক প্রকাশ

  • আপডেট টাইম বুধবার, ২১ জানুয়ারী, ২০১৫
  • ৬২৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য নূরুজ্জামান ভূইয়া মামুনের মা এবং প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল বারী লস্করের বড় বোন হাসিনা বেগম জোৎস্না গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ শহরের গানিংপার্কস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ৫ ছেলে ও ১ কন্যাসহ নাতি নাতনী ও আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। বাদ এশা সওদাগর জামে মসজিদে জানাযা শেষে মরহুমের লাশ রাজনগর কবরস্থানে দাফন করা হয়েছে।
হাসিনা বেগম জোৎস্নার মৃত্যুতে হবিগঞ্জের সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন মহল গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। পৃথক বিবৃতিতে যারা শোক প্রকাশ করেছেন তারা হলেন- হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোঃ আমির হোসেন, দৈনিক খোয়াই সম্পাদক আলহাজ্ব শামীম আহছান, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস সম্পাদক মোঃ ফজলুর রহমান, দৈনিক হবিগঞ্জ সমাচার সম্পাদক গোলাম মোস্তফা রফিক, ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রীকান্ত গোপ, ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com