শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

নবীগঞ্জে সাদুউল্লাপুর ও ছিটফরিদপুরে সংঘর্ষে মহিলাসহ আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম সোমবার, ১৯ জানুয়ারী, ২০১৫
  • ৬০৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামে এবং দেবপাড়া ইউনিয়নের ছিটফরিদপুর গ্রামে পুর্ব বিরোধের জেরধরে গতকাল রবিবার সন্ধ্যায় দু’দল লোকের মধ্যে পৃথক এক সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ অন্তত অর্ধ শতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত ১৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ বাকীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সুত্রে জানা যায়, সাদুল্লাপুর গ্রামের সিজলু মিয়া ও আকুল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয়ের মধ্যে একাধিক দাঙ্গাহাঙ্গামাসহ মামলা মোকদ্দমা রয়েছে। এর জের ধরে রবিবার সন্ধ্যায় উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ২৫ জন আহত হয়েছে। স্থানীয় লোকজন আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক আশংখ্যা জনক অবস্থায় মাসুম মিয়া (৩০), মনিরুজ্জামান (৩৫), সৌরুজ্জামান (৩৮), আফরুজ্জামান (৩০), আজিজ মিয়া (৪৫), এনামুল মিয়া (৪০), সিজলু মিয়া (৩৫), রেখা বেগম (২৫), মাহবুব মিয়া (২২) ও নুরুজ্জামান (৫০)কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। অপর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
অপর দিকে উপজেলার দেবপাড়া ইউনিয়নের ছিটফরিদপুর গ্রামে পুর্ব বিরোধীদের জেরধরে সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এলাকাবাসী সুত্রে জানা যায়, ওই গ্রামের জাহির উদ্দিন এবং একই গ্রামের রকিব উদ্দিনের মধ্যে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। রবিবার সন্ধ্যায় জাহির উদ্দিন ও রকিব উদ্দিনের ছোট বাচ্চার মধ্যে বাড়ির সামনের রাস্তায় বাধানুবাদ হয়। এরজের ধরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ১৫ জন আহত হয়েছে। এরমধ্যে গুরুতর আহত ফিরোজ মিয়া (৫৫), নেপি বেগম(১৪), হায়াতুন নেছা (৪৫), রহমতুন নেছা (৩৫) ও শিবলী আক্তার (২৩)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন এবং অপর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় উভয় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে এলাকাবাসী সুত্রে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com