সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশীট গৃহীত ॥ মেয়র গউছসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা

  • আপডেট টাইম সোমবার, ২২ ডিসেম্বর, ২০১৪
  • ৫৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্ধমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ ৫ হত্যা মামলায় ৩৫ জনের বিরুদ্ধে দাখিলকৃত সম্পূরক চার্জশীট আদালতে গৃহীত হয়েছে। গতকাল হবিগঞ্জ আমল আদালত-২ এর বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্র্যাট রশিদ আহমেদ মিলন চার্জশীট গ্রহণ করে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সিলেট সিটি কর্পোরশেন মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌর মেয়র জি কে গউছসহ পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। একই সাথে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন নামঞ্জুর করেন। প্রকাশ, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ ৫ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেরুন নেছা পারুল গত ১৩ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটি কর্পোরশেন মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ পৌর মেয়র জি কে গউছসহ ৩৫ জনকে অভিযুক্ত করে তৃতীয় সম্পূরক চার্জশীট হবিগঞ্জ আমল আদালতে দাখিল করেন। গত ৩ ডিসেম্বর মামলার নির্ধারিত তারিখে মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেরুন নেছা পারুল দাখিলকৃত চার্জশীটের ভুল রয়েছে উল্লেখ করে ভুল সংশোধন করার আবেদন জানান। বিজ্ঞ আদালত উক্ত আবেদন গ্রহণ করে গতকাল ২১ ডিসেম্বরের মধ্যে সংশোধিত চার্জশীট দাখিলের আদেশ প্রদান করেন। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেরুন নেছা পারুল গত বৃহস্পতিবার সংশোধিত চার্জশীট আদালতে দাখিল করেন।
গতকাল রবিবার মামলার নির্ধারিত তারিখ হওয়ায় সকাল থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এবং আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে অবস্থান নেয়। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা হারিছ চৌধুরী, সিলেট সিটি কর্পোরশেন মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌর মেয়র জি কে গউছ এর নাম চার্জশীট থেকে বাদ দেয়ার জন্য শ্লোগান দেয়। অপর দিকে আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিবরিয়া হত্যার বিচার চেয়ে শ্লোগান দেয়। এ সময় উভয় পক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করলে ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ। এতে আদালত পাড়ায় আসা মানুষের মাঝে আতংক বিরাজ করে।
এক পর্যায়ে আমল আদালত-২ এ দাখিলকৃত চার্জশীটের শুনানী শুরু হয়। শুনানীকালে উভয় পক্ষের শতাধিক আইনজীবি যুক্তিতর্ক আদালতে উপস্থাপন করেন। এ সময় মামলার বাদী এডঃ আব্দুল মজিদ খান এমপি আদালতে উপস্থিত ছিলেন। প্রায় ৪৫ মিনিট শুনানী শেষে বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রশীদ আহমদ মিলন দাখিলকৃত চার্জশীট গ্রহণ করেন। একই সাথে চার্জশীটভূক্ত পলাতক হারিছ চৌধুরী, সিলেট সিটি কর্পোরশেন মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌর মেয়র জি কে গউছসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়। এ সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর জামিনের আবেদন জানালে বিজ্ঞ বিচারক শুনানী শেষে বাবরের জামিন না মঞ্জুর করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com