সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

মাধবপুরে ওয়াজ মাহফিলের চাঁদা তোলা নিয়ে সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত

  • আপডেট টাইম সোমবার, ২২ ডিসেম্বর, ২০১৪
  • ৪৬১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের কবিলপুর গ্রামে গতকাল রোববার রাতে ওয়াজের চাদাঁ দেয়াকে কেন্দ্র করে দু’দল লোকের মধ্যে সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে। আহতদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ২৩ ডিসেম্বর কবিলপুরে গ্রামে ওয়াজ মাহফিল করার সিদ্ধান্ত নেয় গ্রামবাসী। সে অনুযায়ী গ্রামের কয়েকজন যুবক রহিজ আলীর কাছে রোববার রাত ৭টার দিকে চাঁদা আদায়ের জন্য গেলে তাদের সাথে রহিজ আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’গোষ্টির লোকজনের মধ্যে সংঘর্ষ বাধেঁ। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় সোহেল মিয়া (২৭) জালাল মিয়া (৩০) উসমান মিয়া (২৯) মহরম আলী (২৮) হালেমা বেগম (৪৫)কে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com