মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হবিগঞ্জের ৩ ডাকাত সর্দার চট্টগ্রামে থেকে গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১৩ ডিসেম্বর, ২০১৪
  • ৫৪৮ বা পড়া হয়েছে

কাজী মিজানুর রহমান ॥ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সর্দারকে চট্রগ্রাম থেকে আটক করেছে হবিগঞ্জ পুলিশ। হবিগঞ্জ ডিবি পুলিশের এসআই সুদ্বীপ রায় ও লাখাই থানার এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গতকাল শুক্রবার ভোরে চট্টগ্রাম ইপিজেড থানার ধুমপাড়া কলোনী থেকে তাদেরকে আটক করেন। আটককৃতরা হল- হবিগঞ্জ সদর উপজেলার যমুনাবাদ গ্রামের কুখ্যাত ডাকাত ছুরত আলীর পুত্র জুয়েল মিয়া (৩০), দরিয়াপুর গ্রামের উমর আলীর পুত্র ডাকাত সর্দার কুদরত আলী (৩৫) ও পশ্চিম চরহামুয়া গ্রামের আলী আহমেদের পুত্র শামীম মিয়া (৩০)। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের সাথে থাকা অপর দুই ডাকাত পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের নিকট থেকে লুন্টিত ৩টি মোবাইল ফোন, ৩টি শাড়ি, ১টি টেপ রেকর্ডার, ২টি ডিজিটাল ক্যামেরাসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে হবিগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় একাধিক ডাকাতির মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তারা এতদিন চট্টগ্রামে আত্মগোপনে ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com