শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

৫ গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫ g ৫০ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ

  • আপডেট টাইম সোমবার, ৮ ডিসেম্বর, ২০১৪
  • ৫৫৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বানিয়াচং উপজেলার ৫ গ্রামের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের ৫০ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। সংঘর্ষকালে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান ও ৩টি বাড়িতে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলা দৌলতপুর গ্রামের ইউপি চেয়ারম্যান আনোয়ার মিয়া ও শিকারপুর গ্রামের পরাজিত চেয়ারম্যান মন্নান মিয়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে ওই এলাকার বহুরা নদীর পাশে অবস্থিত টুকরা বন্দে প্রায় ১০০ একর জমির দখল নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দু’দিন যাবত উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে গতকাল সকাল ১১টার দিকে চেয়ারম্যান আনোয়ার মিয়া ও শাহীন মেম্বার এর পক্ষে দৌলতপুর, জোড়ানগর, আলীনগর ও জামালপুর গ্রামবাসী এবং মন্নান মিয়া ও ইউপি মেম্বার দলাই মিয়ার পক্ষে শিকারপুর গ্রামের লোকজন টেটা, ফিকল সহ দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে হবিগঞ্জ সদর ও বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫০ রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে। প্রায় ২ ঘন্টা ব্যাপী দফায় দফায় সংঘর্ষে টেটাবিদ্ধ সহ ২৫ জন আহত হয়। গুরুতর আহত টেটাবিদ্ধ ৫ জনকে হবিগঞ্জ সদর ও ১ জনকে সিলেট ও বাকিদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে সংঘর্ষ শেষে ফেরার পথে দৌলতপুর গ্রামের লোকজন আলীগঞ্জ বাজারের  কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে। এর জের ধরে বিকেলে দৌলতপুর গ্রামের সাবেক চেয়ারম্যান আস্কর মিয়া ও বর্তমান চেয়ারম্যান আনোয়ার মিয়ার লোকজন পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের আলীগঞ্জ বাজারে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে রাস্তাঘাটে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় মুরুব্বীরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com