শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে চাঞ্চল্যকর শাশুড়ি হত্যা মামলায় প্রেমিকসহ গ্রেফতার ৩ নবীগঞ্জে কলেজ ছাত্র হত্যাকান্ড প্রধান আসামীসহ গ্রেফতার ৩ নবীগঞ্জে আনসার ভিডিপি অফিস দুর্নীতির আখড়া বাহুবলে জ্বালানি সংকট ॥ উৎপাদন ও পর্যটন খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগের আহ্বান জেলা প্রশাসকের বার্মিংহাম মিডল্যান্ডস বাংলা প্রেসক্লাব নির্বাচন জিয়া সভাপতি, আতিক সেক্রেটারি, লিমন ট্রেজারার ব্যারিস্টার জাকারিয়ার ইংল্যান্ড এন্ড ওয়েলস এর দ্যা অনারেবল সোসাইটি অফ লিঙ্কন’স ইন থেকে কল টু দ্যা বার সম্পন্ন হবিগঞ্জে রেমিট্যান্সে নতুন রেকর্ড চলতি অর্থবছরে এসেছে ২১ কোটি ৭৬ লাখ ১০ হাজার মার্কিন ডলার শাহজিবাজারে বসত ঘরে আগুন ॥ ১০ লাখ টাকার ক্ষতি নবীগঞ্জে জেলা প্রশাসকের সাথে সুধীজন ও সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজিবির অভিযানে ৩৬ বোতল মদ ও ৩০ কেজি গাঁজা উদ্ধার

নারী ও শিশুদের উন্নয়নে এলসিবিসিই এর ত্রৈমাসিক রিভিউ সভা অনুষ্টিত

  • আপডেট টাইম সোমবার, ৮ ডিসেম্বর, ২০১৪
  • ৪৮৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নারী ও শিশুদের উন্নয়নে এলসিবিসিই এর ত্রৈমাসিক রিভিউ সভা অনুষ্ঠিত হয়েছে। “ইউনিসেফ”-বাংলাদেশ সরকার কর্তৃক বাস্তবায়নাধীন “লোকাল ক্যাপাসিটি বিল্ডিং এন্ড কমিউনিটি এমপাওয়ারমেন্ট (এলসিবিসিই)” এর ত্রৈমাসিক রিভিউ সভা গতকাল হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকারের উপ-পরিচালক দিলীপ কুমার বণিক এর পরিচালনায় জেলা পর্যায়ের সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, মাধুবপুর, উপজেলা ভাইস চেয়ারম্যান, মাধুবপুর, উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা), বানিয়াচং, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজ ও ইউনিসেফ প্রতিনিধি উক্ত সভায় উপস্থিত ছিলেন। সভায় নারী ও শিশুদের উন্নয়নে জেলার সরকারী ও বেসরকারী সংগঠনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপ-পরিচালক স্থানীয় সরকার, হবিগঞ্জ-এর অনুরোধক্রমে জেলা এলসিবিসিই কর্মকর্তা বিশ্বজিৎ দত্ত ২০১৪ সালে স্থানীয় সক্ষমতা বৃদ্ধি ও কমিউনিটির ক্ষমতায়ন (এলসিবিসিই) কার্যক্রমের অগ্রগতি ২০১৫ সালের কর্ম পরিকল্পনা সম্বলিত কার্যপত্রের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন।
সভায় জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন বলেন, এলসিবিসিই কর্মসূচীর মাধ্যমে শিকড় থেকে নারী ও শিশুদের সমস্যাগুলো চিহ্নিত করে এবং এই সমস্যাগুলো নিরসণ করতে ইউনিসেফ-বাংলাদেশ কাজ করে থাকে। মানসিক দিক থেকে নারী ও শিশুরা যাতে অবহেলিত না হয় সে জন্য উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপস্থিত জনপ্রতিনিধি ও অন্যান্য কর্মকর্তাদেরকেও নজর রাখার জন্য তিনি অনুরোধ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com