মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বানিয়াচং সড়কে গণ-ডাকাতি টাকা মোবাইলসহ মালামাল লুট

  • আপডেট টাইম শনিবার, ৬ ডিসেম্বর, ২০১৪
  • ৫৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-বানিয়াচং সড়কে গণ-ডাকাতি হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে শুটকি ব্রিজের কাছে সড়কের মোড়ে ডাকাতির ঘটনাটি ঘটেছে। ডাকাতরা বেশ কয়েকটি গাড়ি আটকিয়ে ভাংচুর ও যাত্রীদের মারধর করে টাকা, মোবাইলসহ অন্যান্য মালামাল হাতিয়ে নেয়। ডাকাত আক্রান্ত আমিরখানি গ্রামের মাইক্রো চালক বাবুল ঠাকুর জানান, সিলেটে ৩দিন পুলিশের ডিউটি করে ওই রাতে বানিয়াচঙ্গে ফিরছিলেন। শুটকি ব্রিজের কাছে সড়কের মোড়ে পৌছার পর ডাকাতদের ফেলে রাখা গাছের ব্যারিকেডের কারণে আটকা পড়েন। বাবুল ঠাকুরের মাইক্রোবাসসহ একটি কার, একটি নোহা গাড়ি, ম্যাক্সি, সিএনজি ও মোটর সাইকেলসহ বেশ কয়েকটি গাড়ি আটকা পড়ে। এ সময় ডাকাতরা যাত্রীদের গাড়ি থেকে নামিয়ে বেধে ফেলে। পরে ভাংচুর ও যাত্রীদের মারধর করে নগদ টাকা ও মোবাইলসহ অন্যান্য মালামাল লুটে নেয়। এ ডাকাতির সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com