শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জের ইনাতগঞ্জ সড়ক এখন মরণ ফাদঁ কাজ নিয়ে তদন্তের দাবী ॥ আজ মানববন্ধন হবিগঞ্জ প্রেসক্লাবে গোলাম মোস্তফা রফিকসহ ৩ জনের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে এমপি ফয়সল ও শাম্মী আক্তারের শোক নবীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চার গ্রামের পঞ্চায়েতের কবরস্থান দখলের অভিযোগ শহরে রাজনগর ও আনোয়ারপুরে দুই দল যুবকের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বানিয়াচং দক্ষিণ আঞ্চলিক শ্রমিক কমিটি গঠন আবুল কাশেম আহবায়ক, রুবেল মিয়া সদস্য সচিব বাহুবলের রাবার বাগান কর্মী মোশাররফের বিরুদ্ধে দুর্নীতি ও সরকারি সম্পদ লুটের অভিযোগ নবীগঞ্জে সারের ডিলার পয়েন্টে বিশেষ অভিযান ॥ জরিমানা চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ॥ মালামাল লুট হবিগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান ॥ গ্রেপ্তার ৪

চুনারুঘাটে ব্রিক ফিল্ডে কয়লার পরিবর্তে ব্যবহৃত হচ্ছে কাঠ ॥ দূষিত হচ্ছে পরিবেশ

  • আপডেট টাইম সোমবার, ১ ডিসেম্বর, ২০১৪
  • ৫৫১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌর শহরের এনি ও অনিক ব্রিক ফিল্ডে কয়লার পরিবর্তে জ্বালানি হিসেবে ব্যবহৃত হচ্ছে কাঠ। এতে এলাকায় পরিবেশ দূষন ঘটছে। সরকারি নিয়মমতে ব্রিক ফিল্ড গুলোতে কয়লা ব্যবহারের কথা থাকলে ঐ দুই ব্রিক ফিল্ডের মালিক সরকারি নিয়মনীতি না মেনে চোরাই কাঠ জ্বালানি হিসেবে ব্যবহার করছেন। এতে সংরক্ষিত বনের গাছ কেটে চোরেরা এনি ও অনিক ব্রিক ফিল্ডে চোরাই কাঠ সরবরাহ করছে। এতে পরিবেশ দূষনের পাশাপাশি সরকার হারাচ্ছে লাখ লাখ টাকার রাজস্ব। এলাকাবাসী জানান, ব্রিক ফিল্ডগুলোতে কাঠ জ্বালানোর ফলে আশপাশের বাড়িঘরের শিশু, বৃদ্ধরা শ্বাস কষ্টসহ নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে। এলাকাবাসী এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে আবেদন করে এর সুফল পায়নি। এনি ও অনিক ব্রিক ফিল্ডে আশপাশের জমির মাটি কেটে সরবরাহ করছে এক শ্রেণির অসাধু মাটি ব্যবসায়ীরা। চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের পাশে গড়ে উঠেছে এসব ব্রিক ফিল্ড। মাটি ব্যবসায়ীরা ট্রাক্টরযোগে এসব ব্রিক ফিল্ডে মাটি সরবরাহ করছে। ফলে সড়কের যাত্রীবাহী যানবাহন গুলোর যাত্রীরা ধুলাবালির হাত থেকে বাচঁতে নাকে রুমাল দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। এসব দেখেও না দেখার ভান করছে স্থানীয় প্রসাশন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com