শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি অরন্যে বিজিবি’র অভিযান পিস্তল, ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ॥ আহত ১৫ লাখাইয়ে পিকআপ-টমটম সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত ॥ আহত ৪ প্রতিশ্রুতির মধ্যেই ঝুলে আছে নবীগঞ্জ ভরপুর-বাঁশডর সড়ক সংস্কার নবীগঞ্জে ফার্মেসিতে দুঃসাহসিক চুরি ॥ নগদ টাকা ও ঔষুধ লুট দিঘলবাক গুচ্ছগ্রামে কৃষকদল ও আ.লীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে ধর্ষণ ও মারপিটের অভিযোগ চুনারুঘাটে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১ হবিগঞ্জ পৌরসভায় দুই বছরে জন্ম-মৃত্যু নিবন্ধন সেবায় ব্যাপক অগ্রগতি চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড মহানবী (সা.)-এর জন্ম নবুয়তের সূচনা সৈয়দ নজরুল ইসলাম

হবিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৭ বা পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশগড়ার কাজে নেতাকর্মীদের আত্মনিয়োগ করতে হবে-আহমেদ আলী মুকিব
স্টাফ রিপোর্টার ॥ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১ টায় স্থানীয় চিল্ড্রেন পার্কে এক সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশ শেষে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি চিল্ড্রেন পার্ক থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মুশফিক আহমেদ এর সভাপতিত্বে উক্ত সমাবেশ ও র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমদ আলী মুকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড: কামাল উদ্দিন আহমেদ সেলিম, যুগ্ম আহবায়ক মো: আব্বাস উদ্দিন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: জিল্লুর রহমান, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কূহিনুর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল বাতেন চৌধুরী জাকি, আলম্পনা চৌধুরী মাসুদ, এজাজ ঠাকুর চৌধুরী, শামিম তালুকদার, এড: মোঃ আলমগীর খান, হেলাল মূর্শেদ, জামিউর রহমান জামু, সৈয়দ মাসুক, শেখ মোঃ ফেরদৌস, ইব্রাহিম খলিল সোহেল, শামসুল হক তালুকদার জুয়েল, সাইফুল চৌধুরী, রাফেল আহমেদ রাসেল, ইয়াজ উদ্দিন রাসেল, আব্দুল মান্নান রুমন, রুমান আহমেদ, মিয়া মোঃ লায়েছ, এম এ হাসান, মোশারফ আল মামুন, আলমগীর কবির, কামরুল তালুকদার, হাজী রাসেল, মোঃ আমির আলী, সাদ্দাম হোসেন, মোঃ এনাম আহমেদ, শেখ মোঃ সেলিম প্রমুখ। প্রধান অতিথি’র আহমেদ আলী মুকিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশগড়ার কাজে আমাদের সকলকেই আত্মনিয়োগ করতে হবে। তিনি বলেন, সুখে-দুঃখে এই দেশের সর্বসাধারণ মানুষের পাশে থাকতে হবে। বর্তমান সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডে যাতে কোন প্রকার বিঘ্নসৃষ্টি না হয় দিকে সকল নেতাকর্মীদের লক্ষ্য রাখা দরকার।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com