শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতছড়ি অরন্যে বিজিবি’র অভিযান পিস্তল, ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ॥ আহত ১৫ লাখাইয়ে পিকআপ-টমটম সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত ॥ আহত ৪ প্রতিশ্রুতির মধ্যেই ঝুলে আছে নবীগঞ্জ ভরপুর-বাঁশডর সড়ক সংস্কার নবীগঞ্জে ফার্মেসিতে দুঃসাহসিক চুরি ॥ নগদ টাকা ও ঔষুধ লুট দিঘলবাক গুচ্ছগ্রামে কৃষকদল ও আ.লীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে ধর্ষণ ও মারপিটের অভিযোগ চুনারুঘাটে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার ১ হবিগঞ্জ পৌরসভায় দুই বছরে জন্ম-মৃত্যু নিবন্ধন সেবায় ব্যাপক অগ্রগতি চুনারুঘাটে গাঁজা সেবনের দায়ে ৫ জনের কারাদণ্ড মহানবী (সা.)-এর জন্ম নবুয়তের সূচনা সৈয়দ নজরুল ইসলাম

আজমিরীগঞ্জে কুশিয়ারার কালনী নদীতে অবাধে জাটকা শিকার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে কুশিয়ারার কালনী ও ভেড়ামোহনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে জাটকা শিকার চলছে। যার ফলে ইলিশের উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়ছে। ওই নদীর মতো প্রধান প্রজনন ও অভয়াশ্রমগুলোতে অসাধু চক্র এই অপকর্ম চালিয়ে যাচ্ছে। সরকারি নিষেধাজ্ঞা ও কারেন্ট জাল ব্যবহারের নিয়ম না মেনে ছোট ফাঁসের জাল দিয়ে ছোট ইলিশ ধরা হচ্ছে। জাটকা সংরক্ষণে দেশের পাঁচটি অভয়াশ্রমের মতো মাছ ধরা নিষিদ্ধ থাকলেও আজমিরীগঞ্জের কুশিয়ারার কালনী ও ভেড়ামোহনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে জাটকা নিধন উৎসব। শেষ সময় কিছু আসাধু জেলে নদীতে মাছ ধরছে। প্রতিদিন ভোরে জেলেরা জাল নিয়ে মাছ ধরতে বদলপুরের পাহাড়পুর বাজারের সামনে থেকে আজমিরীগঞ্জ উপজেলা সদর, কাকাইলছেওয়ের চৌধুরীবাজার, একই এলাকার কামালপুরের নিশ্চিন্তপুর বাজার হয়ে রাহেলা গ্রামের সামনের কালনী নদীতে নেমে পড়েন। কারেন্ট জালসহ বিভিন্ন অবৈধ উপায়ে ধরা হচ্ছে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছ। এসব মাছ স্থানীয় হাটবাজার, পাড়া-মহল্লা এমনকি বাসাবাড়িতেও বিক্রি করা হচ্ছে। প্রতি বছরের ন্যায় জাটকা সংরক্ষণে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারির কথা রয়েছে সরকারের। এ সময় জেলেরা যাতে নদীতে মাছ ধরতে না পারে সেজন্য প্রশাসনের তরফ থেকে নদীতে সাধারণতঃ নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু কালনী ও ভেড়ামোহনা নদীতে এই সময় মাছ ধরা নিষিদ্ধ থাকলেও নদীতে দেখা যায় শত শত জেলে মাছ ধরছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে টাস্কফোর্স অভিযান চালানো হলেও অনেকটাই ‘ফ্রিস্টাইলে’ চলছে জাটকা নিধন ও বাণিজ্য। আজমিরীগঞ্জ সদর উপজেলার লঞ্চঘাট, নৌ-টার্মিনাল ও কাকাইলছেও লঞ্চঘাট এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ফ্রি স্টাইলে চলছে মাছ শিকার। এ ছাড়াও আজমিরীগঞ্জ, বদলপুর, কাটাখালী, পাহাড়পুর, সৌলরী, কাকাইলছেও চৌধুরীবাজার, পৌরসভাধীন রামকৃষ্ণ মিশন রোডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের অদূরের মাছবাজারে প্রতিনিয়ত বিক্রেতাদের জাটকা মাছ বিক্রি করতে দেখা যায়। অনেক সময় পৌরসদরে জাটকা ফেরি করেও বিক্রি করতে দেখা যায়। স্থানীয় বাজারগুলোতে প্রকাশ্যে বা ফেরি করে জাটকা বিক্রি হলেও অনেক ক্ষেত্রে কার্যকর নজরদারি বা অভিযানের ঘাটতি দেখা যায়। এভাবে নির্বিচারে জাটকা নিধন করায় পরবর্তীতে বড় ইলিশ পাওয়ার সম্ভাবনা কমে যায় এবং জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় বলে অভিমত সচেতনমহলের।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com