শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

হবিগঞ্জ শহরে “পূবালী ব্যাংক পিএলসি” টাউন মসজিদ রোড শাখার উদ্যোগে “ক্যাশলেস ক্যাম্পেইন ও র‌্যালী” অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের টাউন হল এলাকায় “পূবালী ব্যাংক পিএলসি” টাউন মসজিদ রোড শাখার উদ্যোগে “ক্যাশলেস ক্যাম্পেইন ও র‌্যালী” এর আয়োজন করা হয়। গত ১৩ আগস্ট বৃহস্পতিবার দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শাখা প্রধান মোঃ আলী আজমান খানের সভাপতিত্বে এবং শহিদুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের অঞ্চল প্রধান সমবারু চন্দ্র মহন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ ইলিয়াস বখত চৌধুরী জালাল, হবিগঞ্জ মার্চেন্ট এসোসিয়েশন এর সেক্রেটারি মোঃ মফিজুর রহমান বাচ্চু সহ অত্র শহরের ব্যবসায়ি বৃন্দ ও সাধারণ জনগণ। মতবিনিময় সভায় বক্তারা ব্যাংকিং খাতে ডিজিটাল সেবার প্রসার এবং ক্যাশলেস বাংলাদেশ গঠনে পূবালী ব্যাংকের বিভিন্ন ভূমিকার কথা তুলে ধরেন। তারা পূবালী ব্যাংকের বিভিন্ন সেবা সম্পর্কে ও আলোচনা করেন। ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট, কার্ড ব্যবহার এবং (ইধহমষধ ছজ) এর সুবিধা সম্পর্কে গ্রাহকদের নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করাই এ কর্মসূচীর অন্যতম উদ্দেশ্য। পূবালী ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, একই (ছজ) কোডের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইনেন্সিয়াল সার্ভিস ব্যবহার করে সহজে ও দ্রুত অর্থ পরিশোধ করা সম্ভব। ফলে (ইধহমষধ ছজ) এর ব্যবহার বাড়লে সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেন আর ও সহজ হবে এবং দেশে ক্যাশলেস অর্থনীতির প্রসার ঘটবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com