শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

লাখাইয়ে ২০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সবুজ রঙের সিএনজিও জব্দ করা হয়। গতকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে লাখাই উপজেলার বুল্লা বাঁশ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। গ্রেপ্তাররা হলেন, মাধবপুর উপজেলার চারাভাঙ্গা গ্রামের মৃত উছন আলীর ছেলে মো. শাকিল মিয়া (২৩), বেঙ্গাডোবা গ্রামের ইউনুস মিয়ার ছেলে মো. সাব্বির মিয়া (২০) এবং কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার মাগুরি গ্রামের মো. মন্তু মিয়ার ছেলে মো. জয়নাল মিয়া (৩৮)। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে কালাউক বাজার এলাকায় অবস্থান করছিল র‌্যাবের একটি দল। এ সময় হবিগঞ্জ সদর এলাকা থেকে একটি সবুজ রঙের সিএনজিযোগে মাদকদ্রব্য নিয়ে কয়েকজন ব্যক্তি লাখাইয়ের দিকে যাচ্ছে বলে খবর পাওয়া যায়। পরে দুপুর ২টা ২০ মিনিটের দিকে বুল্লা বাঁশ বাজার এলাকায় পাকা সড়কে চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে একটি সবুজ রঙের সিএনজিকে থামানোর সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা গাঁজা থাকার কথা স্বীকার করেন। তাদের দেখানো মতে সিএনজির ভেতরে থাকা দুটি প্লাস্টিকের ব্যাগ থেকে স্বচ্ছ পলিথিনে মোড়ানো ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র‌্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পর যোগসাজশে হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন। র‌্যাব-৯ জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের ও জব্দ করা আলামত লাখাই থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com