শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

৩টি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা প্রশাসক ড. জিএম সফরাজ

  • আপডেট টাইম বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ। গতকাল মঙ্গলবার তিনি হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাহুবল উপজেলার ৫১ নম্বর দ্বিমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মিরপুর ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয় গুলোর সার্বিক শিক্ষা কার্যক্রম, পরিবেশ ও শিক্ষার মান সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি উপস্থিত শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজি পাঠের দক্ষতা যাচাই করেন এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য উৎসাহিত করেন। এছাড়া বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, শিক্ষার পরিবেশসহ সার্বিক বিষয় পরিদর্শন করেন জেলা প্রশাসক। শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুন্দর ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের পরিদর্শন ও কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com